কায়সার হাবীব দিনাজপুর প্রতিনিধি: SM tv media:‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন, কাওছার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার, উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান এবং ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আতাউর রহমান।এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমানুষ ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন
0 মন্তব্যসমূহ