লোড হচ্ছে...

সাটুরিয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলমের ওপর হামলা, থানায় অভিযোগ ।



মানিকগঞ্জ প্রতিনিধি:রাকিবুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার ও সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে আহত করা এবং সঙ্গে থাকা ব্যবসায়িক টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।বুধবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সাটুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহত সাংবাদিক জাহাঙ্গীর আলম ও স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়ার রহমান মার্কেটে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ শেষে বাড়ি ফেরার পথে সাটুরিয়া বাজারের বাসিন্দা আমানত হোসেন (২২) তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ। কয়েক মাস আগের একটি পারিবারিক ও সামাজিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।জাহাঙ্গীর আলম গালিগালাজের প্রতিবাদ করলে আমানত হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি রক্তাক্ত আহত হন। একই সময় তার কাছে থাকা ব্যবসায়িক নগদ টাকা নিয়ে অভিযুক্ত ব্যক্তি চলে যান বলেও অভিযোগ রয়েছে।পরে তার চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাটুরিয়া বাজার কমিটি, প্রেসক্লাব সাটুরিয়া, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।স্থানীয়দের দাবি, আমানত হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ঘটনার পর অভিযুক্ত আমানত হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, সাংবাদিক জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, আহত মো. জাহাঙ্গীর আলম দৈনিক প্রভাতী বাংলাদেশের সাটুরিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত এবং প্রেসক্লাব সাটুরিয়ার একজন সদস্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ