
আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহীমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ০৯ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ২৩৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর তালাইমারী বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার মতিহার থানাধীন জাহাজ ঘাট নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আভিযানিক দল জাহাজ ঘাট পদ্মা নদীর পাড়ে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, দুইজন ব্যক্তি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে। তৎক্ষনাৎ তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীদের নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায় কিন্তু আভিযানিক দল উক্ত মাদক কারবারী *(পলাতক আসামীদের শাহাবুল (৩২), মাহবুর (২৮) উভয়ের পিতা-জিন্নাহ আলী, গ্রাম-চরখানপুর, ডাক-মিডিলচর, থানা-কাটাখালি, জেলা-রাজশাহী’কে)* সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক পলাতক আসামীর ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে তার মধ্য হতে *২০০০ পিছ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল ভারতীয় বুল ফাইটার মদ, ১৯২ বোতল ভারতীয় ইসকাপ সিরাপ, ৯৮ বোতল ভারতীয় কোকো সিরাপ, ১৬১ বোতল ভারতীয় ব্রনকফ সিরাপ* জব্দ করেন। পলাতক আসামীর নামে মামলা করতঃ আটককৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধী।আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪,৭৩,৪০০/- টাকা।
0 মন্তব্যসমূহ