মানিকগঞ্জ প্রতিনিধি: রাকিবুল ইসলামমানিকগঞ্জে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।খেলাটি অনুষ্ঠিত হবে মানিকগঞ্জের বড়হাতকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব শায়লা কবির, মাননীয় সংসদ সদস্য জনাব এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট কামরুল হাসান।

0 মন্তব্যসমূহ