এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৪ অক্টোবর (শনিবার) বিকাল ৪ টায় খৈয়াছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ নং এর সাথে ১ নং ওয়ার্ড এর ফুটবল টিম প্রতিদ্বন্দ্বিতা করে।
খেলায় ৫ নং ওয়ার্ড কে হারিয়ে ১ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়।এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, মীরসরাই উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী, রফিকুজ্জামান, গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ও ১২ নং খৈয়াছড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আশরাফ মোহাম্মদ এবং নেতা তাহের প্রমুখ। খেলার মাঠের সার্বিক পরিচালনায় ছিলেন মীরসরাই উপজেলা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন চৌধুরী।
পরে বিজয়ী (চ্যাম্পিয়ন) ১নং ওয়ার্ড ও রানার্স আপ ৫ নং ওয়ার্ড এর খেলোয়াড়দের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
.jpg)
0 মন্তব্যসমূহ