লোড হচ্ছে...

আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন হচ্ছে সেলিম খান ও শান্ত খানের মরদেহ বাপ-ছেলের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তে নতুন মোড় ।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর  : চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম খান ও তার ছেলে চলচ্চিত্র অভিনেতা শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হচ্ছে।২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট সহিংস ও নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে চাঁদপুরেও ঘটে আলোচিত বাপ-ছেলে হত্যাকাণ্ড। ওইদিন বিকেলে সেলিম খান ও তার ছেলে শান্ত খান গাড়িযোগে যাওয়ার সময় ফরক্কাবাদ বাজার এলাকায় হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।পরে তারা সেখান থেকে পালিয়ে বাগড়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে পুনরায় হামলার শিকার হন। একপর্যায়ে হামলাকারীদের মারধরে সেলিম খান ও শান্ত খান নিহত হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও আলোচনা চলার পর আদালতের নির্দেশে এবার তাদের মরদেহ কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। মরদেহ উত্তোলনের পর প্রয়োজনীয় ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষা করা হবে।আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের এই ঘটনায় বহুল আলোচিত বাপ-ছেলে হত্যাকাণ্ডের তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার প্রতিবেদন মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিভিন্ন দিক উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ