মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম মানিকগঞ্জে বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, অ্যাডহক কমিটির সদস্য ও জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সদস্য-সচিব আসাদুজ্জামান আসাদ, ডিভিশনাল ক্রিকেট কোচ, জেলা ক্রিকেট কোচসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ বাছাই কার্যক্রমের মাধ্যমে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের খুঁজে বের করে বয়সভিত্তিক ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে।

0 মন্তব্যসমূহ