লোড হচ্ছে...

বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির মানিকগঞ্জ জেলা কমিটি গঠন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ।


মোঃরাকিবুল ইসলাম, রিপোর্টারবাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক রফিকুল ইসলাম। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি (রেজি. নং- এস-৯৮৫২-২০০৯) মানবাধিকার সুরক্ষা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, আবাসন সহায়তা ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে।নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক আবুল হোসেন এলএলবি ডিগ্রিধারী। পাশাপাশি তিনি ঢাকা কলেজ থেকে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দ্য ডেইলি ইভিনিং নিউজ ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম এমএ, এলএলবি ও এলএলএম ডিগ্রিধারী। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রূপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।কমিটির অন্যান্য পদে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক রফিকুল ইসলাম ও সাংবাদিক মাসুদ চৌধুরী সাঈদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক মোঃ রবিন, মোঃ নান্নু মিয়া ও সাংবাদিক জাহিদুর রহমান।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত রাজিব, অর্থবিষয়ক সম্পাদক সাংবাদিক ছাবিনা দিলরুবা, সহ-অর্থবিষয়ক সম্পাদক মোঃ সজল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম, মানবাধিকারবিষয়ক সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন টিটু, প্রেস ও সংবাদবিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন জোমাদ্দার, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নারী ও শিশুবিষয়ক সম্পাদক সাংবাদিক জেসমিন আক্তার, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন বাবু এবং সহ-সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সাংবাদিক রাজ্জাক খান দায়িত্ব পেয়েছেন।কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন, মোঃ মোজাম্মেল হক, আবুল হাসনাত রাজিব, মোহাম্মদ মিজানুর রহমান, নিলুফা ইয়াসমিন, আফরোজা আক্তার, আশরাফুল ইসলাম আকাশ, আহসান হাবীব মনির, শেলেনা বেগম, মোঃ মঞ্জু মিয়া, রাজিব আহমেদ, আলীম হোসেন, রাজ্জাক খান, সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান।মানিকগঞ্জ জজ কোর্টের বিপরীতে পৌর বিপণির তৃতীয় তলায় শহীদ রফিক সড়কে সংগঠনটির জেলা কার্যালয় স্থাপন করা হয়েছে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, মানিকগঞ্জ জেলায় মানবাধিকার রক্ষা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবেন তাঁরা। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টায় সহযোগিতামূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।তাঁরা আশা প্রকাশ করেন, সংগঠনের কার্যক্রমের মাধ্যমে জেলার মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ