লোড হচ্ছে...

চকরাজাপুরে বিএনপির দুঃসময়ের কান্ডারি জগলু শিকদার, এখন জনপ্রিয়তার শীর্ষে ।


নিজস্ব প্রতিবেদক ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আবু সাঈদ চাঁদ চাচার বিশ্বস্ত হাতিয়ার, তিনবারের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জগলু শিকদার।স্থানীয়রা জানান, একটা সময় চকরাজাপুর ইউনিয়নে বিএনপি করতে মানুষ ভয় পেত। সেই দুঃসময়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে তিনি দলকে সঠিক নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই আজ চকরাজাপুরে বিএনপি পূর্ণরূপে প্রতিষ্ঠিত। বর্তমানে চকরাজাপুর ইউনিয়নে নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন।একসময় খেয়া পারাপার হয়ে বাঘায় গেলে চরের মানুষ বিভিন্নভাবে তিরস্কার ও অনিয়মের শিকার হতেন। চরের মানুষকে ‘চরের বাঙাল’ বলে তুচ্ছ মনে করা হতো, খেয়া পারাপারে বাড়তি ভাড়া দিতে হতো।বাঘা-চারঘাটের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাঈদ চাঁদ এবং বাঘা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকারসহ বাঘা-চারঘাটের প্রতিটি বিএনপি নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক থাকার কারণে তিনি চরের মানুষের জীবনযাত্রার মানকে সহজ ও সম্মানজনক করেছেন। বর্তমানে বাঘাতে চরের মানুষ সম্মানের সাথে যাতায়াত করেন। তিনি বুঝিয়েছেন, আমরা বাঙাল নই, আমরা বাঙালি।বর্তমানে চকরাজাপুরে উন্নয়নের সহযোগী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তার স্লোগান - ক্ষমতা নয় জনতা, বাঙাল নয় বাঙালি, সবার আগে বাংলাদেশ।এলাকাবাসী তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মনের আশা পূরণের জন্য দোয়া কামনা করেছেন, যেন তিনি সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন এবং সকল ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ