লোড হচ্ছে...

দৌলতপুরে খলসী ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর ।


মানিকগঞ্জ প্রতিনিধি: রাকিবুল ইসলামমানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আলতাফ হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনকে পাশের কক্ষে ডেকে নিয়ে অর্থ লেনদেন করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন ভূমিসংক্রান্ত কাজে অফিসে আসা সেবাগ্রহীতাদের মূল কক্ষ থেকে পাশের রুমে ডেকে নিয়ে নিয়মিত অর্থ লেনদেন করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গোপন ভিডিও ফুটেজ পাওয়ার কথাও জানা গেছে। তবে ভিডিওটির সত্যতা ও এর ভেতরের ঘটনার বিষয়টি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাংবাদিকরা ঘটনাস্থলে নায়েব আলতাফ হোসেনের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে উচ্চ মেজাজে আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি পাশের একটি কক্ষে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন এবং কক্ষটি বন্ধ করে রাখেন বলে জানা গেছে।এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নায়েব আলতাফ হোসেনের কাছে ভূমিসংক্রান্ত কোনো কাজে গেলে টাকা ছাড়া কাজ এগিয়ে নেওয়া কঠিন। সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনারা রিপোর্ট করেন, তারপর পদক্ষেপ নেব।”স্থানীয় সচেতন মহলের দাবি, খলসী ইউনিয়ন ভূমি অফিসে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। সরকারি ভূমি অফিসে সাধারণ মানুষ যেন হয়রানি ও ঘুষ ছাড়াই সেবা পান, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ