মানিকগঞ্জ প্রতিনিধি: রাকিবুল ইসলামমানিকগঞ্জের শিবালয় উপজেলার পুরান পয়লা গ্রামবাসীর উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি সিনিয়র বনাম জুনিয়র দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এ আয়োজনকে ঘিরে গ্রামবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাজেদ মিয়া। তিনি তেওতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, তেওতা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব এবং শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম। তিনি শিবালয় উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।হা-ডু-ডু খেলার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলায় আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

0 মন্তব্যসমূহ