লোড হচ্ছে...

চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, জেলা প্রশাসকের নেতৃত্বে শোভাযাত্রা ।


জাহিদ হোসেন, চাঁদপুর প্রতিনিধি:দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, অধিকার সুরক্ষা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নেতৃবৃন্দ।বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীলতা, নিরাপদ চলাচল এবং সমান অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে। এ ধরনের আয়োজনের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা তৈরি এবং তাঁদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ