মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “LOVE YOUR EYES" দৃষ্টিশক্তির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চোখের যত্নে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।সিভিল সার্জন অফিস, মানিকগঞ্জের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবসের এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। এছাড়া উপস্থিত ছিলেন ডা. মোঃ রতন পারভেজ, মেডিকেল অফিসার; স্বাস্থ্য কর্মসূচি, মানিকগঞ্জ সদর-এরং ব্রাক এরিয়া ম্যানেজার মোঃ মানিক মিয়া এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, ঘিওর, মানিকগঞ্জ-এর এরিয়া ম্যানেজার মোঃ সাজিরুল ইসলাম।এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মেডিকেল কর্মী ও নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।আয়োজকরা বলেন, চোখের সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত চোখ পরীক্ষা, চোখের যত্ন এবং দৃষ্টিজনিত সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব দৃষ্টি দিবসের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

0 মন্তব্যসমূহ