লোড হচ্ছে...

মানিকগঞ্জে শিশা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।


মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম মানিকগঞ্জে অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম শিশা, একটি হুক্কা, শিশা সেবনের ৫০০ গ্রাম কয়লা ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. বুরহান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের গড়পাড়া গ্রামে তাঁর নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. জামাল হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ঘরে লুকিয়ে রাখা বিভিন্ন ফ্লেভারের ৭৮০ গ্রাম শিশা (০.৫ শতাংশ নিকোটিন মিশ্রিত), একটি হুক্কা, ৫০০ গ্রাম কয়লা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার বুরহান আলী গড়পাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত রয়েছে।জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ