লোড হচ্ছে...

রাজশাহীরাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার এবং নগদ অর্থ জব্দ করেছে।


আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় হাজরাপুকুর নিউকলোনী কানার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের ওয়াদুদ শেখ ওরফে অদুদের ছেলে মো: অহিদুল শেখ ওরফে তহিদুল (৩৮) এবং মাসুমের ছেলে মো: রানা (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় তহিদুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০৭ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি রানা দীর্ঘদিন ধরে তহিদুলের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, তহিদুলের বিরুদ্ধে শাহমখদুম ও চন্দ্রিমা থানায় পৃথক ২টি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ