স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না :রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে অবস্থিত ঐতিহাসিক শ্রীপাট খেতুরীধাম (গৌরাঙ্গবাড়ী)-এ আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি মহোৎসব। তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে থাকছে শুভ অধিবাস, অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন, শ্রীমন্মহাপ্রভুর ভোগ মহোৎসব, দধিমঙ্গল ও মহান্ত বিদায়সহ নানা ধর্মীয় আয়োজন।আয়োজক সূত্রে জানা গেছে, ১১ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৯ অক্টোবর ২০২৬ ইং বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ অধিবাসের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভাগবতী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে।১২ কার্তিক ১৪৩৩ বাংলা, ৩০ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার অরুণোদয় থেকে শুরু হবে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন। এদিন শ্রীশ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা ও নাম সংকীর্তনে ভক্তদের সমাগম হবে।
পরদিন ১৩ কার্তিক ১৪৩৩ বাংলা, ৩১ অক্টোবর ২০২৬ ইং শনিবার অনুষ্ঠিত হবে শ্রীমন্মহাপ্রভুর ভোগ মহোৎসব, দধিমঙ্গল ও মহান্ত বিদায়।শ্রীশ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীমন্মহাপ্রভুর কৃপাপাত্র, নিখিল বৈষ্ণবকুলচূড়ামণি, প্রেমভক্তি চন্দ্রিকার মরমী কবি, গরানহাটি ঘরাণার প্রবর্তক এবং ব্রজলীলার চম্পকমঞ্জরী শ্রীশ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও শ্রীপাট খেতুরীধামে এ মহোৎসবের আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে ২৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে ৩১ অক্টোবর শনিবার পর্যন্ত শ্রীপাট খেতুরীধামে দিবসত্রয়ব্যাপী ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মহোৎসব উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে সপরিবারে ও সবান্ধবে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।আয়োজকদের প্রত্যাশা, পরম করুণাময় শ্রীমন্মহাপ্রভুর কৃপায় ভক্তদের উপস্থিতিতে এবারের তিরোভাব তিথি মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

0 মন্তব্যসমূহ