জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টারচাঁদপুর শহরের যানজট নিরসনে প্রখর রোদ উপেক্ষা করে সকাল থেকে রাজপথে দায়িত্ব পালন করছেন ট্রাফিক বিভাগের টিআই (অ্যাডমিন) প্রবীর কুমার। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁর নিয়মিত তৎপরতায় দৃশ্যমান পরিবর্তন আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।বাবুরহাট, ওয়ারলেস, আদালত এলাকা, বাসস্ট্যান্ড, মিশন রোড, বিপণীবাগ, আমিন চত্বর ও পালবাজার ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন তিনি। অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানো, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান এবং চালকদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে সহযোগিতা করায় তাঁর প্রশংসা করছেন অনেকে।পাশাপাশি, ফুটপাত ও সড়ক দখল করে ভাসমান ভ্যানে সবজি-ফল বিক্রেতাদের জন্য নির্দিষ্ট সময় ও স্থান ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছেন তিনি। এতে সড়কে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও সচল রাখার সুযোগ তৈরি হয়েছে।প্রবীর কুমার বলেন, “আমি জনগণের সেবক হিসেবে আইন মেনে জনগণকে সহযোগিতা করছি। অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্যও সময় দেওয়া হচ্ছে। ফরিদগঞ্জ বাইপাস সড়ক চালু হলে শহরের ওপর যানবাহনের চাপ আরও কমবে বলে আশা করছি।”সংশ্লিষ্টদের প্রত্যাশা, ট্রাফিক বিভাগের ধারাবাহিক তৎপরতা এবং পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার মাধ্যমে চাঁদপুর শহরের যানজট আরও কমবে, স্বস্তি ফিরবে সাধারণ মানুষের চলাচলে।

0 মন্তব্যসমূহ