মানিকগঞ্জ প্রতিনিধি: রাকিবুল ইসলামমানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা গ্রামে জাতীয় দৈনিক ৭১-এর বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক আ. ন. ম. ছিদ্দিকের আপন ভাই চাচাতো মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন খান জোকি এবং বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল ইসলাম। এ ছাড়া মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।জাতীয় দৈনিক ৭১-এর বাংলাদেশআ. ন. ম. ছিদ্দিকসম্পাদক ও প্রকাশক

0 মন্তব্যসমূহ