লোড হচ্ছে...

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে মানিকগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ।


মানিকগঞ্জ প্রতিনিধি: রাকিবুল ইসলাম ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ওই ঘটনায় জড়িত খুনি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ পৌরসভা শাখা।বুধবার (২৮ অক্টোবর) পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মিছিল থেকে নেতাকর্মীরা পল্টন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায়। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ