লোড হচ্ছে...

মৌলভীবাজারে নতুন ব্রীজ ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর

মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নতুন ব্রীজ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় নতুন ব্রীজ বাজার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আব্দুর রব ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহের হোসেন রুবেল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাজার উপদেষ্টা কমিটির সদস্য বেলাল আহমেদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি *মো. জোসেপ আলী চৌধুরী । এছাড়াও উপস্থিত ছিলেন বাজার উপদেষ্টা কমিটির সদস্য কাজী ময়নুল বক্স, আ. কাইয়ুম, আব্দুল গনী, মো. তফজ্জুল হোসেন, মো. খালেদ আহমদ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ব্যবসায়ীদের স্বার্থে ও বাজারের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ