লোড হচ্ছে...

বালিয়াটি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জমশের আলী ।


 মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলামমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জমশের আলী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার প্রস্তুতি ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।মোঃ জামশের আলী সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। আসন্ন বালিয়াটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।তিনি বলেন, আগামী দিনে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করতে চান। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ