লোড হচ্ছে...

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার ।


নিজস্ব প্রতিবেদক রাজশাহীর বাঘা উপজেলার আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন মূল অভিযুক্ত রিন্টু মন্ডল ও তাঁর ছেলে বিদ্যুৎ হোসেন বেলাল মন্ডল।শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।উপজেলার কিশোরপুর গ্রামের কিশোরপুর কামারপাড়া এলাকায় পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২০ অক্টোবর সকালে বড় ভাই কামাল ও তাঁর স্ত্রী রুমিয়া বেগমের ওপর হামলার অভিযোগ ওঠে।স্থানীয়দের দাবি, হামলায় রুমিয়া বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২৬ অক্টোবর তিনি মারা যান।রুমিয়া বেগমের মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, রুমিয়া হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই মামলায় এক নারী আসামিকেও গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে, এই হত্যাকাণ্ডের পর কিশোরপুর গ্রামে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ