লোড হচ্ছে...

নাসরিন আহমেদ—সুর, সাধনা ও বহুমুখী প্রতিভার এক অনন্য নাম ।


মানিকগঞ্জ রাকিবুল ইসলাম : মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের বিশিষ্ট কণ্ঠশিল্পী, জীবন্ত কিংবদন্তি এবং সাদা মনের অসাধারণ মানুষ নাসরিন আহমেদ। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর প্রতিভা, সৃজনশীলতা, সংগীতের প্রতি ভালোবাসা ও নিরলস সাধনা তাঁকে করে তুলেছে এক অনন্য ব্যক্তিত্বে।তিনি একাধারে একজন গুণী কণ্ঠশিল্পী, আদর্শ সংগীত শিক্ষিকা, দক্ষ বুননশিল্পী এবং সফল গৃহবধূ। জীবনের নানা ক্ষেত্রে তাঁর বহুমুখী প্রতিভা, কর্মদক্ষতা ও সৃজনশীলতা সত্যিই প্রশংসার দাবিদার।বিশেষ করে প্রয়াত মরমী সংগীতশিল্পী আব্দুল আলীমের পুরোনো দিনের কালজয়ী গানগুলো নাসরিন আহমেদের দরদভরা কণ্ঠে যেন ফিরে পায় নতুন প্রাণ। তাঁর কণ্ঠের মাধুর্য, গায়কির আবেগ ও পরিবেশনার আন্তরিকতা সংগীতপ্রেমীদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। ইতোমধ্যে তাঁর সুমধুর কণ্ঠের পরিবেশনা মানিকগঞ্জের অসংখ্য সংগীতপ্রেমীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছে।প্রয়াত মরমী শিল্পী আব্দুল আলীমের স্মরণে তাঁর কালজয়ী গান পরিবেশনের সময় নাসরিন আহমেদকে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন গুণী শিল্পীরা। তবলায় শ্যামল কর্মকার, বেহালায় ফরিদ হোসেন, বাঁশিতে মহিদুর রহমান এবং মন্দিরায় শিবেন চক্রবর্তী। তাঁদের সম্মিলিত পরিবেশনায় সংগীতানুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী।বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক কমল আহমেদ কমলের সহধর্মিণী নাসরিন আহমেদ শুধু সংগীতাঙ্গনেই নন, পারিবারিক ও সামাজিক জীবনেও তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সৃজনশীলতার উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছেন। সব মিলিয়ে তিনি যেন এক অনন্য সব্যসাচী নারী।এমন বহুমুখী প্রতিভার অধিকারী, গুণী শিল্পী ও সাদা মনের মানুষ নাসরিন আহমেদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন।
তাঁর কণ্ঠের সুর ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। তাঁর সংগীতচর্চা, সৃজনশীলতা ও কর্মনিষ্ঠার আলোয় আরও সমৃদ্ধ ও আলোকিত হোক মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন।নাসরিন আহমেদের আগামী দিনগুলো হোক আরও সুন্দর, সাফল্যমণ্ডিত ও আনন্দময়। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাংস্কৃতিক সাফল্য কামনায় রইল অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ