বীরমুক্তিযোদ্ধা আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা রিপোর্টার :দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।রোববার (১ নভেম্বর) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

0 মন্তব্যসমূহ