লোড হচ্ছে...

কুমিল্লা জেলায় শিল্প কারখানা শ্রমিক বিশৃঙ্খলার উস্কানি দাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধী বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক ।


এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টারকুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম,মহোদয়ের নির্দেশে গত ২/১১/২০২৬ খ্রি. সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার শিল্প কারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি দাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সদস্য, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী মাদকসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। এই অভিযানে শিল্প কারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির মূল উস্কানি দাতা মাসুদ রানা (২৬)কে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে শ্রমিকদের আন্দোলনে উস্কানি দিচ্ছিল।এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে মাদক ব্যবসায়ী, মাদক সেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং সদস্য,ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ৩৮৫ জনকে আটক করা হয়েছে। উঠতি বয়সি কিশোরা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এবং নিরাপদ নগরী গড়তে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর পর্যবেক্ষণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ