লোড হচ্ছে...

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ।


 কায়সার হাবীব পাপ্পু দিনাজপুর প্রতিনিধি:Sm tv media দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এফ কে এম আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সহকারি প্রোগ্রামার মোঃ নাজিমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক কাজী আবু সায়াদ চৌধুরী উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এছাড়া অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে মহাসিনা খাতুনকে ও উপজেলার ঘুঘুড়া যুব উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদানসহ ৭ জন যুব উদ্যোক্তাকে ঋণের চেক প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ