পলি রানী জেলা প্রতিনিধি এস এম টিভি
রাজশাহীতে তিলোত্তমা ভলেনটারি উইমেন্স অর্গানাইজেশন-এর সাবেক সেক্রেটারি প্রফেসর সাইদা খাতুনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল চারটায় নগরীর রাজারহাটে অবস্থিত প্রফেসর ডা. জুবাইদা নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে অর্গানাইজেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অর্গানাইজেশনের সহ-সভাপতি ও রিনাউন গাইনোকোলজিস্ট ডক্টর আয়েশা নাজনীন ডোরার সভাপতিত্বে এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজার আনোয়ারুল জাহিদের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নির্বাহী সদস্য সুলতানা প্রিয়া।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজসেবা ও অর্গানাইজেশনের সাবেক কোষাধ্যক্ষ জাইতুনা খাতুন, সাবেক সেক্রেটারি কাজী মাহমুদা বেগম, সেক্রেটারি কিবরিয়া আক্তার বানু, আজীবন সদস্য সায়মা আক্তার, নির্বাহী সদস্য মাকসুদা আলম রোজী, ফেরদৌস আরা মুন্নি, অ্যাডভোকেট শামসুনাহার মুক্তি, পলি রানী, রিয়া করিম, ফিল্ড অর্গানাইজার সাদিকুল, মো. হাবিবুর রহমানসহ অর্গানাইজেশনের সদস্যবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রয়াত প্রফেসর ডা. সায়েদা খাতুনের কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ ও সমাজসেবায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।অনুষ্ঠানের শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ