লোড হচ্ছে...

রাজশাহীতে বাহারুল হত্যা মামলা: প্রধান আসামিসহ ০৪ জনকে গ্রেফতার করল র‍্যাব ৫ ও র‍্যাব-১।






নিজস্ব প্রতিবেদকঃ এস এম টিভি রাজশাহী বিভাগ।

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ২৭/০২/২৬ তারিখ রাত্রী ০০:১০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পূর্ব চান্দুরা এলাকায় র‍্যাব-৫ সিপিএসসি ও র‍্যাব-১ সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোনা নিঝুমপল্লী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর বাহারুল ইসলাম (৫০)'কে হত্যা মামলার এজাহার নামীয় ১ নং আসামি মোঃ মিলন ওরফে মিলু (৫২), ২নং আসামী মোঃ সুমন (১৯), ৩নং আসামি মোঃ কাওছার হোসেন (২৫) এবং ৫নং আসামি মিল্টন (৩০) দের গ্রেফতার করতে সক্ষম হয়।এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ১৭:২৫ ঘটিকায় পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামিগনসহ অন্যান্য এজাহার নামীয় আসামিগন নিহত ভিকটিম এর নিজ বসত বাড়িতে প্রবেশ করে নির্মমভাবে হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬/০২/২৬ তারিখ বিকাল ০৩:৫০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক আসামীগন এলাকা ছেড়ে আতাগোপনে চলে যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৫ সব সময় অপরাধ দমনে আপসহীন এবং জননিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ