লোড হচ্ছে...

পবা-মোহনপুরের এমপির সঙ্গে আরটিজেএর সৌজন্য সাক্ষাৎ।



মোঃ আবিদ হাসান সানু স্টাফ রিপোর্টার Smtv Media রাজশাহী ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)-এর নেতৃবৃন্দ শনিবার দুপুরে বিসিকে পবা-মোহনপুরের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে এমপি শফিকুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় এমপি বলেন, তিনি দীর্ঘদিন ধরে পবা-মোহনপুরের মানুষের সঙ্গে কাজ করে আসছেন। পবা-মোহনপুরের মানুষের ভালোবাসায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা সফলভাবে বাস্তবায়ন করতে চান। চলার পথে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন। এমপি মনোযোগ সহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। এ সময় আরটিজেএর সভাপতি শ.ম সাজু, সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, সহ-সভাপতি আব্দুল জাবীদ অপু, কোষাধ্যক্ষ আবরার শাঈর, দফতর সম্পাদক রাকিবুল হাসান রাজিব, নির্বাহী সদস্য আহসান হাবীব অপু,শরিফুজ্জামান রয়েল, মোস্তাফিজুর রহমান সোহানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে এমপি সাংবাদিকদের সফলতা কামনা করেন এবং আরটিজেএ নেতৃবৃন্দ তাঁকে ধন্যবাদ জানান।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ