নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ তারিখ ২১/০৩/২০২৬ খ্রিস্টাব্দ। স্থান রাজশাহী সাহেব বাজার জামে মসজিদ
আজ রাত পহলে কাল খুশির ঈদ। নানা অপেক্ষা করে যথাযথ মর্যাদায় আবারো পালিত হল একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর । যেখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করার কথা ছিল মুসলমানদের রাজশাহী সাহেব জিরো পয়েন্টের রাস্তায় কিন্তু মুসল্লিদের দুঃখজনক আবহাওয়ার কারণে মুসলমানরা ঈদের নামাজের জামাত আদায় করেন রাজশাহী সাহেব বাজার জামে মসজিদের মধ্যে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করান রাজশাহী সাহেব বাজার জামে মসজিদের খতিব ও ইমাম আব্দুল গনি, ও মুয়াজ্জিন মোঃ আব্দুল জলিল রাজশাহী সাহেব বাজার জামে মসজিদ রাজশাহী। এ সময়ে আরো উপস্থিত ছিলেন মুসল্লীগণরা। রাজশাহী সাহেব বাজার জামে মসজিদের কমিটি তারা জানান বৃষ্টির কারণে আমরা কষ্ট করে এই মসজিদে আয়োজন করেছি আমরা মনে করেছিলাম এবার রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট রাস্তায় একটু ভিন্ন সাজে সাজাবো এবং আরো বড় আকার প্যান্ডেল তৈরি করবো মহিলাদের আসনটাও আরেকটু বড় করবো কিন্তু দুঃখজনক তার উল্টাটা হয়ে গেল। যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতের বৃষ্টি। গরিব ধনী এক কাতারে ঈদের নামাজ আদায় করার পর।ঈদের নামাজ শেষ করে অনেকে গরিব ধনী কোলাকুলি করে সবাইকে ঈদ মোবারক জানিয়ে সকলে নিজ নিজ বাসায় ফিরে যান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ