লোড হচ্ছে...

রাজশাহী জেলার তানোর থানা এলাকা হতে গাঁজাসহ ০১ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫।










আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন বার্তা সম্পাদক রাজশাহী বিভাগ 


র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ০২ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ১৭.৪০ ঘটিকায় র‍্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকশ আভিযানিক দল রাজশাহী জেলার তানোর থানাধীন কলমা ইউনিয়ন নামক এলাকায় অভিযান পরিচালনা করে শ্রী রামলাল (৪৫) নামক ব্যক্তিকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।ধৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ