লোড হচ্ছে...

জামালপুর শহর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।




গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি: Smtv Media  জামালপুর।তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ।


জামালপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ্ মাঠে জামালপুর শহর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন।সঞ্চালনায় শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী।বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করেন। একই সঙ্গে রাজনৈতিক সহনশীলতা, গণতন্ত্রের চর্চা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।মাহফিলে জেলা ও শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ