লোড হচ্ছে...

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।







মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ০৩ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ১৬০৫ ঘটিকায় আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন গোকুলপুর ৫নং বাঁধ নামক এলাকায় অভিযান চালায়। এ সময় কাঁশ বনের মধ্যে লুকানো অবস্থায় একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল ব্যাগটি খুলে তার মধ্য থেকে ১৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ বাঘা থানায় জমা দেয়া হয়েছে। একই দিনে রাত্রি আনুমানিক ২১০০ ঘটিকায় শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন শান্তিপাড়া নামক এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার নিকট থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া পলিথিনের ব্যাগ হতে ১৯৬ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এছাড়াও রাত আনুমানিক ২১০০ ঘটিকায় চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন হারুপাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় বিজিবি’র আভিযানিক দল কলা বাগানের ভিতরে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৩৩ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দাককুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।একই রাত আনুমানিক ২১৩০ ঘটিকায় তালাইমারী বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানাধীন চরসাতবাড়িয়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা মাকদদ্রব্য পদ্মার চড়ের ঝাউ বনের মধ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক পদ্মার চড়ে তল্লাশী করে একটি ব্যাগ পায় এবং ব্যাগটি খুললে তার মধ্য থেকে *২০ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।এছাড়াও রাত আনুমানিক ২৩৩৫ ঘটিকায় সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন বেড়পাড়া এলাকার নিকটস্থ বাঁশ বাগানে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, একজন মাদক কারবারীকে বাঁশ বাগানের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি বস্তা ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে *৬১ বোতল ভারতীয় Eskuf সিরাপ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ