লোড হচ্ছে...

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ।










সমরেশ রায় ও শম্পা দাস, স্টাফ রিপোর্টার কলকাতা,পশ্চিমবঙ্গ


আজ ৪ঠা মার্চ  বুধবার, কয়েক দিন ধরে চলছে কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, কয়েকটি জায়গায় ক্যাম্প করে কলকাতার নর্থ থেকে সাউথে কেন্দ্রীয় বাহিনী পুরুষ ও মহিলা মিলে রুট মার্চ করছেন। কোথাও দলে  ১৮ জন, কোথাও বা ১২ জন কেন্দ্রীয় বাহিনী রয়েছে রুট মার্চে। প্রতিটি এলাকার  থানার অফিসারদের সঙ্গে নিয়েই এলাকায় এলাকায় রুট মার্চ  করতে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ‌ প্রত্যেকটি এলাকার জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। ভোটের প্রস্তুতি চলার সাথে সাথেই কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত বেঙ্গল এ।    ভোটের আগে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই রুট মার্চ। যাহাতে কোনরকম অশান্তির সৃষ্টি না হয়। রুট মার্চের আগে আগে এলাকার থানার অফিসারদের দেখা যায়, এবং অফিসারদের অনুসরণ করেই কেন্দ্রীয় বাহিনী এলাকাগুলিতে রুট মার্চ করছেন।কয়েকদিন ধরে কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে দেখা যায়, কোথাও সকাল নটায়, কোথাও সকাল দশটায়, কোথাও সকাল ১১ টায়, কোথাও বিকেল পাঁচটায় আবার কোথাও দুপুর দুটোই। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ চলছে-- তিলজলা থানা এলাকা, চারু মার্কেট থানা এলাকা, গড়িয়াহাট মার্কেট থানা এলাকা, বালিগঞ্জ থানা এলাকা, গরফা থানা এলাকা, মুচিপাড়া থানা এলাকা, গিরিশ পার্ক এলাকা, টালিগঞ্জ থানা এলাকা, গলফ গ্রীন ও রিজেন্ট পার্ক থানা এলাকায়। এছাড়াও বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে কেন্দ্রীয় বাহিনীর একটি ক্যাম্প  প্রস্তুত রয়েছে। বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখতে, পথের দুধারে  সাধারণ মানুষকে ভীড় জমাতে দেখা যায়, এমনই বেশ কিছু চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়লো। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ