মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ Smtv Media দিনাজপুর
দিনাজপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৬ মার্চ শুভ আগমন উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় খাল খনন কার্যক্রম উদ্বোধন সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর সঞ্চালনায় বীরগঞ্জ উপজেলার বিএনপি দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করবেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ১৬ মার্চের কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।সভায় বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সকল সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।
.jpg)
0 মন্তব্যসমূহ