মোঃ সজীব ইসলাম স্টাফ রিপোর্টার Smtv Media রাজশাহী।
রাজশাহীতে ‘কিষাণী’ নামের একটি অনলাইন শপিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরিচ্যুত কর্মীদের বেতন না দেওয়া এবং মূল সনদপত্র জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, নিম্নমানের পণ্য সরবরাহের বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করায় তাদের অফিস থেকে বের করে দেওয়া হয়।অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, তারা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় ধরে কাজ করার পর জানতে পারেন, গ্রাহকদের কাছে নিম্নমানের পণ্য সরবরাহ করা হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনলে তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয় এবং একপর্যায়ে কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়।ভুক্তভোগীরা আরও জানান, চাকরি ছাড়ার পর তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। পাশাপাশি, নিয়োগের সময় জমা নেওয়া শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ফেরত চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা দাবি করে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকজন রাজশাহী সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা লক্ষ্য করেননি বলে দাবি করেন।চাকরিচ্যুত কর্মীদের দাবি, অবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধ এবং জিম্মি করে রাখা সনদপত্র ফেরত দেওয়া হোক।এ বিষয়ে প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সুষ্ঠু সমাধান হবে বলে প্রত্যাশা করছেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ

0 মন্তব্যসমূহ