লোড হচ্ছে...

বীরগঞ্জ–কাহারোলকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি মনজুরুল ইসলামের।








মোজাম্মেল হক: বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: Smtv Media  বীরগঞ্জ।


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহাসিন আলী।প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়া হবে। রমজানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। চাঁদাবাজি ও টেন্ডারবাজিরও কোনো সুযোগ রাখা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি জানান, অল্প সময়ের মধ্যেই সড়ক উন্নয়নকাজ শুরু হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, সহ-সভাপতি মোহাম্মদ নবী ওয়াট ও সদস্য সুবাস দাস।অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ