র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, হত্যাকারী, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।মামলার এজাহার সুত্রে জানা যায়, অত্র মামলার বাদী আসলাম উদ্দিন এর ছোট ভাই ভিকটিম আনিকুল ইসলাম এর সহিত একই গ্রামের তামান্না খাতুন এবং তার পরিবারের লোকজনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। উক্ত সম্পর্কের সুযোগ নিয়ে আসামিগণ ভিকটিম আনিকুল ইসলাম এর সম্পত্তি হাতাইয়া নেওয়ার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় গত ইং ০৭/১২/২০২৫ খ্রিঃ সময় সকাল ০৬:০০ ঘটিকা হতে সকাল ০৯:০০ ঘটিকা সময়ের মধ্যে আসামি তামান্না ও তার পরিবারের লোকজন পরস্পর যোগসাজসে খাবারের সাথে বিষ মিশিয়ে ভিকটিম আনিকুল কে খাওয়াইলে ভিকটিম তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ভিকটিমের অবস্থা সংকটপূর্ণ হইলে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। ভিকটিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬/১২/২০২৫ ইং অনুমান ১০.৩০ ঘটিকার সময় ভিকটিমকে মৃত ঘোসনা করে। উক্ত ঘটনার পরপরই এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়।ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ০৪ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের' কে গ্রেফতারের অভিযানে নামে র্যাব এবং মামলার রুজুর ২ দিন পর এজাহারনামীয় ১ ও ৩ নং আসামিকে গ্রেফতার করে দৌলতপুর থানায় হস্তান্তর করে। এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী এর আভিযানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে ০৪ মার্চ ২০২৬ খ্রিঃ সময় ১৪.১০ ঘটিকায় নাটোর জেলার লালপুর থানাধীন পাইকপাড়া সেন্টার মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামী আবুল কাশেম, পিতা- মৃত আব্দুল কাদের সরদার, সাং- বৈরাগীর চর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে কুষ্টিয়া জেলার লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ