মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধিঃ. Smtv Media রাজশাহী।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (১ মার্চ) সকাল ১১টার দিকে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল বিশ্বাস।অভিযানে দইয়ের উৎপাদন তারিখ উল্লেখ না করা এবং মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করায় পাল মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া ভাই ভাই এন্টারপ্রাইজ নামের সার ও কীটনাশকের দোকানে সার ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, টালি খাতায় হিসাব লিপিবদ্ধ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ