লোড হচ্ছে...

রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের উদ্যোগে ৬০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে পৌঁছালো ঈদের নতুন পোশাক



পলি রানী স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী বিভাগ।

রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ।রাজশাহী রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। “Prelove to Relove – Season 4” শিরোনামে মানবিক এ উদ্যোগের সমাপনী অনুষ্ঠান রবিবার দুপুরে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।ক্লাব ও স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং রোটারি ক্লাব অব পদ্মার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুস আলী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ, রোটারিয়ান ডা. মোঃ হারুন-অর-রশিদ, এবং রোটারিয়ান মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী। এছাড়াও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।এসময়  অতিথিরা তাদের বক্তব্য বলেন এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক চেতনা এবং সহমর্মিতার সংস্কৃতি বাড়ায়। শিশুদের হাসি আমাদের সবচেয়ে বড় পুরস্কার।“ভাগাভাগি এবং সহমর্মিতার শিক্ষা ছোটবেলা থেকেই শুরু করা উচিত। এমন কার্যক্রম সেই বার্তা ছড়িয়ে দেয়।”আয়োজকরা জানান, মেলার মাধ্যমে পুরাতন ও নতুন পোশাক বিক্রি করে সংগৃহীত অর্থ থেকে প্রায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ তহবিল গঠন করা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভাগাভাগির সংস্কৃতি জোরদার করে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হলে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ