মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ Smtv Media পটুয়াখালী।
পবিত্র ঈদ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে।গোলখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদের উদ্যোগে এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মোট ৪,৩৮৮ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন ও ট্যাগ অফিসার মোঃ ইমন। এছাড়াও ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, বিএনপি নেতা-কর্মী, গণঅধিকার পরিষদের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সরকারের এই ভিজিএফ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ সহায়তা অনেকটা স্বস্তি বয়ে আনে।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ