মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি: Smtv Media রাজশাহী।
পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে রাজশাহীর বাঘায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা।অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের মূল্যতালিকা সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় ২টি এবং ঔষধ ও কমমেটিকস আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১টি মামলায় মোট ৩ জন দোকানীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার অভিযানে রেদওয়ানল্লাহ ফার্মেসীকে ৫ হাজার ও বাদশা খাদ্যভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা হাফিজুর স্টোরকে ৩ হাজার জরিমান করেন।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ-এর একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে।চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে Smt Media কে জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ