লোড হচ্ছে...

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড

 


রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি Smtv Media বীরগঞ্জ।

বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকা হতে ২ মাদক সেবী অজয় রায় (১৮) পিতা- অশ্বিনী রায়, গ্রাম- কোমরপুর এবং রাসেল ইসলাম (২৫) পিতা- খাদেমুল ইসলাম, গ্রাম- দক্ষিণ সুজালপুর কে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের কাছ থেকে ৬ পিস টেপেন্ডাডল ট্যাবলেট পাওয়া যায়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বীরগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও বীরগঞ্জ পৌর প্রশাসক দীপঙ্কর বর্মন ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার এসআই রায়হান নবী, এসআই নিহার রঞ্জন রায় ও এসআই দিনেশ চন্দ্র রায় সহ পুলিশের টিম ও এলাকাবাসী। তারা স্বীকার করেন পৌর শহরের ২ নাম্বার ওয়ার্ডের তপনের কাছ থেকে টেপেন্ডাডল ট্যাবলেট গুলো ক্রয় করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ