লোড হচ্ছে...

রাজশাহী জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মাসুদুর রহমান লিটন।




মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী 


​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান লিটন।​আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের দিন ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়তে পারি—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।"​তিনি আরও বলেন, "রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি সকলকে জানাই ঈদের নির্মল শুভেচ্ছা। আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থেকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক!" এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ