লোড হচ্ছে...

মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে ঈদের আনন্দ এখনো, ঈদের চতুর্থ দিনেও দর্শনার্থীদের ভিড় স্থাপনাটি দেখতে মানুষের ঢল নেমেছে।




রাকিবুল ইসলাম মানিকগঞ্জ স্টাপ রিপোর্টার Smtv Media মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি-এ ঈদুল ফিতরের আনন্দ এখনো বিরাজমান। ঈদের চতুর্থ দিনেও এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে মানুষের ঢল নেমেছে।

দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে ঘুরতে এসে উপভোগ করছেন এক আনন্দঘন সময়। পুরনো স্থাপত্যের সৌন্দর্য আর ঈদের উৎসবমুখর পরিবেশ মিলিয়ে পুরো এলাকা পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসে অনেকেই ছবি তোলা, আড্ডা দেওয়া এবং ঘোরাঘুরির মাধ্যমে কাটাচ্ছেন দারুণ সময়। ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি যেন প্রতি বছর ঈদের সময়ে হয়ে ওঠে আনন্দ আর স্মৃতির এক বিশেষ।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ