মোঃ সজীব ইসলাম স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী জেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, রাজশাহী জেলার সভাপতি মোঃরুকুনুজ্জামান আলম আজ এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্ব। এই উৎসব আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার শিক্ষা দেয়।"তিনি আরও উল্লেখ করেন, "শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমজীবী মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় এবং সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনে, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করি।"শুভেচ্ছা বার্তায় তিনি রাজশাহী জেলার সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ