লোড হচ্ছে...

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে।



















আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী বিভাগ।



অদ্য ০৫ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ১৪১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খরচাকা বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন খোলাবোনা নামক এলাকার পদ্মার পাড়ের ঝাউ বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারীকে দেখতে না পেয়ে তথ্যের ভিত্তিতে পদ্মার পাড়ের ঝাউ বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে ঝাউ বাগানের মধ্যে লুকানো অবস্থায় একটি পলিথিনের ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত পলিথিনের ব্যাগটি খুললে তার মধ্য হতে ২৩৬ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ