মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১০ই মার্চ মঙ্গলবার সকালে ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটিতে আথিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।এই কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান'গণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিক'সহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।বীরগঞ্জ শালবন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। কর্মশালায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আফরোজ সুলতানা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ। গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম কর্মশালাটি সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ