লোড হচ্ছে...

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।



মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ Smtv Media  বীরগঞ্জ দিনাজপুর।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে ১০, ১১ ও ১২ মার্চ তিনদিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়। বুধবার (১১ মার্চ) সকালে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু ও উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইয়াকুব আলী, ইউপি সহকারী সচিব মোঃ সায়েম ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ