লোড হচ্ছে...

রাজশাহী জেলার রাজপাড়া থানা এলাকা থেকে ৭৩ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।


নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।




র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় ইং ০৩ এপ্রিল ২০২৬ তারিখ ২০২০ ঘটিকায় রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন টি-বাধ সংলগ্ন শ্রীরামপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি ১। মোঃ সাদ্দাম (৩৪), পিতা মোঃ নুরুল ইসলাম, সাং টি-বাধ, থানা রাজপাড়া, জেলা রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ক। ইয়াবা-৭৩ পিস উদ্ধার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার



করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার 



করে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ